শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সুশাসন ও স্বচ্ছতায় ঘুরে দাঁড়াবে দেশের আর্থিক খাত : ড. আহসান এইচ. মনসুর

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

সুশাসন ও স্বচ্ছতায় ঘুরে দাঁড়াবে দেশের আর্থিক খাত : ড. আহসান এইচ. মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াবে যদি আমরা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারি এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। গত ৬ মে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির একেএন আহমেদ অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, প্রতিটি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই গ্রাহকের আস্থা ফিরে আসবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কার্যকরী ভ‚মিকা রাখতে হলে এর স্বায়ত্তশাসন বজায় রাখতে হবে। এজন্য সরকার ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক অর্ডারসহ সংশ্লিষ্ট আইন ও বিধি সংস্কারের উদ্যোগ নিয়েছে।

ড. আহসান এইচ. মনসুর তার বক্তব্যে আর্থিক খাতের সংস্কারে দায়িত্বশীলতা, নৈতিকতা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু নিয়মকানুন করলেই হবে না, প্রয়োজন মানসিকতার পরিবর্তন ও নেতৃত্বে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। সেমিনারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহী এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। গভর্নরের দৃঢ় বক্তব্য সেমিনারের আলোচনায় একটি আশাবাদী বার্তা হিসেবে প্রতিফলিত হয়।

Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2232 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.