শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সোমালিয়ায় আত্মঘাতি বোমা হামলায় নিহত ২০

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০৬ মার্চ ২০২১

সোমালিয়ায় আত্মঘাতি বোমা হামলায় নিহত ২০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আন্তত আরও ৩০ জন। ৫ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় লুল ইয়েমেনি নামের একটি রেস্তোরায় এ হামলার ঘটনা ঘটে।

জরুরি সেবায় নিয়োজিত এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গাড়িবোমাটি বিস্ফোরিত হওয়ার পরপরই আশপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং গুলিবর্ষণ শুরু হয়।

স্থানীয় একটি অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ডা. আবদুল কাদির আদেন রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা বিস্ফোরণস্থল থেকে ২০ জনের মরদেহ এবং ৩০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে বহন করেছি।’

মোগাদিসু বন্দরের কাছে লুল ইয়েমেনি নামের একটি রেস্তোরাঁর বাইরে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলের পাশেই বসবাস করা আহমেদ আব্দুল্লাহ নামে একজন বলেছেন, ‘দ্রুতগতির একটি গাড়ি লুল ইয়েমেনি রেস্তোরাঁয় ঢুকে পড়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়। আমি ওই রেস্তোরাঁর দিকেই যাচ্ছিলাম, কিন্তু যখন বিস্ফোরণে সব কেঁপে উঠল এবং আশপাশ ধোঁয়ায় ঢেকে গেল, তখন ফিরে আসি।”

গাড়িবোমা হামলায় সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে বলে সোমালিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম রেডিও মোগাদিশুর প্রতিবেদনে জানানো হয়েছে। এখন পর্যন্ত কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

জঙ্গিগোষ্ঠী আল শাবাব ‘আফ্রিকার শিং’ খ্যাত দেশগুলোর সরকার পতন এবং নিজেদের বিশ্বাসের শরিয়াহ শাসন প্রতিষ্ঠার অংশ হিসাবে প্রায়শই বোমা হামলা চালায়। তারাই এ হামলা চালিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। রয়টার্স

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ মার্চ ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.