শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সৌদিতে ধরপাকড়, এক সপ্তাহে ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার

বাংলাদেশ ডেস্ক   |   সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

সৌদিতে ধরপাকড়, এক সপ্তাহে ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার

ছবি: সংগৃহীত

সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে ১৯ হাজার ৩২১ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৪২৭ জন, ৪ হাজার ৬৯৭ জনকে অবৈধ সীমান্ত অতিক্রম এবং শ্রম আইন লঙ্ঘন করায় আরও ৩ হাজার ১৯৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া অবৈধভাবে রাজ্যে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেফতার করাদের মধ্যে ৩১ শতাংশ ইয়েমেনি, ৬৭ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য জাতীয়তার ছিল।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন।

সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের গ্রেফতারে খবর প্রকাশ করছে। সূত্র: আরব নিউজ

Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.