বাংলাদেশ রিপোর্ট | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক স্টেটের বিভিন্ন এজেন্সি ও বিভিন্ন স্থানে কম্পিউটার অপারেটর ট্রেইনি পদে লোক নিয়োগ করা হবে, যারা পরবর্তী পর্যায়ে কম্পিউটার অপারেটর হিসেবে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭ ফ্রেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। এই পদে বার্ষিক প্রারম্ভিক বেতন ৩৮,০৭৩ এবং সিনিয়র কম্পিউটার অপারেটরের বেতন ৫৩,২৬২ ডলার। আবেদনকারীদের মধ্যে যারা নিউইয়র্ক সিটি, নাসাউ, ওয়েস্টচেষ্টার ও রকল্যান্ড কাউন্টিতে নিয়োগ লাভ করবেন তারা ডউনস্টেট এডজাস্টমেন্ট ভাতা হিসেবে বেতনের অতিরিক্ত বার্ষিক ৩০৮৭ ডলার ভাতা এবং যারা ডাচেস, অরেঞ্জ ও পাটনাম কাউন্টিতে নিয়োগ লাভ করবেন তারা মিড-হাডসন এডজাস্টমেন্ট হিসেবে ১,৫৪৩ ডলার ভাতা লাভ করবেন। কম্পিউটার অপারেটর ট্রেইনিকে হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের ডিপ্লোমার অধিকারী হতে হবে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদন করার পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহীরা https://www.cs.ny.gov/examannouncements/types/oc/ ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
Posted ৭:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh