শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

স্বেচ্ছাসেবকদের সম্মাননা দান যাকাত ফাউন্ডেশন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১

স্বেচ্ছাসেবকদের সম্মাননা দান যাকাত ফাউন্ডেশন

স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হচ্ছে। ছবি : সংগৃহীত

করোনাকালে নিউ ইয়র্ক সিটিতে জরুরি খাদ্য সামগ্রী বিতরণে সহায়তাকারী ৩০ জন স্বেচ্ছাসেবককে সম্মাননা দিয়েছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। রোববার হিলাসাইড ইসলামি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন নাসাউ কাউন্টি লেজিসলেচারের প্রিসাইডিং অফিসার রিচার্ড নিকোলিও , যাকাত ফাউন্ডেশনের নিউ ইয়র্ক রিজিওনাল ম্যানেজার ইমরান আনসারী ও হিলসাইড ইসলামিক সেন্টারের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবদুল আজিজ ভূইয়া।

স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হচ্ছে। ছবি : সংগৃহীত

স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হচ্ছে। ছবি : সংগৃহীত

এসময় প্রধান অতিথির বক্তব্যে রিচার্ড নিকোলিও বলেন, করোনা মহামারি আমার সামগ্রিক সহযোগিতায় মোকাবেলা কওে যাচ্ছি। সে যাত্রায় যাকাত ফাউন্ডেশন নিউ ইয়র্ক অঞ্চলে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছে । সেই যাত্রায় স্বেচ্ছায় যারা সময় দিয়েছেন , অর্থ ব্যয় করেছেন তারা স্মরণীয় হয়ে থাকবেন। ইমরান আনসারী বলেন, করোনকালে যাকাত ফাউন্ডেশন নিউ ইয়র্কে ২ লক্ষ পাউন্ড খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এই জরুরি খাদ্য সামগ্রী বিতরণে কাজ করেছে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন কমিউনিটির দেড় শতাধিক স্বেচ্ছাসেবক। করোনাকালে সেচ্ছাসেবকদের সাহস ও ত্যাগ কমিউনিটি চীরদিন মনে রাখবে।

স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হচ্ছে। ছবি : সংগৃহীত

স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হচ্ছে। ছবি : সংগৃহীত

আবদুল আজিজ ভূঁইয়া বলেন, যাকাত ফাউন্ডেশন করোনাকালে কমিউনিটির মানুষদের পাশে দাঁড়াতে যে উদ্যোগ নিয়েছে সে যাত্রায় হিলসাইড ইসলামিক সেন্টার পাশে ছিল ও ভবিষ্যতে পাশে থাকবে। যাকাত ফাউন্ডেশনের সাথে রিলিফ কাজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার বলেন, যাকাত ফাউন্ডেশনের রিলিফ কাজে নিজেকে সম্পৃক্ত করেছি মহান রাব্বুল আলামিন এর সন্তুষ্টির জন্য । ভবিষ্যতেও মানুষের যেকোনো ধরণের সহায়তায় পাশে থাকবে বাংলাদেশ সোসাইটি।

Posted ৮:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.