রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকছেন জাস্টিন ট্রুডো

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৩ মার্চ ২০২২

২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকছেন জাস্টিন ট্রুডো

২০২৫ সাল পর্যন্ত কানাডার ক্ষমতায় থাকতে নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সঙ্গে সমঝোতায় পৌঁছেছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। বিনিয়ময়ে বামপন্থী দল এনডিপির বিভিন্ন দাবির ওপরে পার্লামেন্টে সমর্থন দেবে লিবারেলরা। ট্রুডো বিশ্বাস করেন, এই দুই দলের মধ্যে সমঝোতা কানাডীয়দের জীবনে স্থিতিশীলতা নিয়ে আসবে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়েছে, এই সমঝোতার তীব্র সমালোচনা করেছে কানাডার ডানপন্থী রক্ষণশীল দল কনজারভেটিভ পার্টি। তাদের অভিযোগ, এটা ট্রুডোর ক্ষমতা দখলের চেষ্টা ছাড়া আর কিছু নয়। বিরোধী রক্ষণশীল দলের নেতারা বলেছেন, ক্যানাডার মানুষ ট্রুডোর এভাবে ক্ষমতা দখলের প্রয়াস দেখে বিরক্ত। তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ২০২৫ সাল পর্যন্ত তার সরকার যথারীতি স্থিতিশীলতার সঙ্গে কাজ করে যেতে পারবে। এর ফলে এই সংকটের সময়ে সরকারের স্থায়িত্ব নিয়ে কোনো সংশয় থাকলো না।

তারা বাজেট পেশ করবে ও তা রূপায়ণ করবে। কানাডার মানুষের জন্য কাজ করবে। ট্রুডো আরও জানান, বাজেট বা কোনো আইন নিয়ে এনডিপি ভেটো দেবে না। দুই দল একসঙ্গে কাজ করবে। এনডিপি নেতারাও জানিয়েছেন, এই সমঝোতা টিকিয়ে রাখার বিষয়ে তারা আশাবাদী। তবে লিবারেল পার্টি যদি শর্ত না মানে, তাহলে সমঝোতাও আর থাকবে না।

Posted ৫:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৩ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.