শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

২৭ বছরের বেতন একসঙ্গে পেয়ে চাকরি ছেড়ে উধাও কর্মী!

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

২৭ বছরের বেতন একসঙ্গে পেয়ে চাকরি ছেড়ে উধাও কর্মী!

চিলির একটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের এক কর্মীকে ভুলক্রমে একসঙ্গে ২৭ বছরের বেতন দিয়ে দেয়। এ ঘটনার পর ওই কর্মী চাকরি ছেড়ে রীতিমতো নিরুদ্দেশ হয়ে যান। ঘটনাটি ঘটেছে চিলির সবচেয়ে বড় মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল ডি অ্যালিমেন্টোসে (সিয়াল)। ২৮ জুন (বুধবার) এক প্রতিবেদনে এ খবর জানায় মার্কিন ম্যাগাজিন ফরচুন।

ভুলক্রমে কোম্পানি কর্তৃপক্ষ ওই কর্মীকে প্রায় ১ লাখ ৮২ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ১ কোটি ৭০ লাখ) টাকা বেতন হিসেবে দেয়। মাসিক প্রায় ৫৫০ ডলার বেতনে চাকরি করতেন তিনি। মে মাসের বেতন হিসেবে তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ এ অর্থ জমা হয়। যদিও অপ্রত্যাশিত এ অর্থপ্রাপ্তির পর প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। প্রতিষ্ঠানও কাগজপত্র যাচাই করে ভুলের বিষয়টি বুঝতে পারে।

ওই কর্মী পরে অর্থ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও একসময় তার সদিচ্ছার পরিবর্তন ঘটে। জুনের ২ তারিখ তিনি পদত্যাগপত্র দিয়ে ওই অর্থ নিয়ে লাপাত্তা হয়ে যান। অর্থ ফেরত পেতে ওই কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি।

Posted ৫:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.