শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট এর ইন্টারফেইথ ইফতার পার্টি

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৬ মে ২০২১

ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট এর ইন্টারফেইথ ইফতার পার্টি

ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট এর ইন্টারফেইথ ইফতার পার্টি

কভিড-১৯ আক্রান্ত হয়ে যারা চিরবিদায় গ্রহণ করেছেন এবং বর্তমানে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বজুড়ে আক্রান্তদের রোগমুক্তির জন্য গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার উড্সাইডস্থ গুলশান টেরেসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুইন্স ডিষ্ট্রিক এর্টনী মেলিন্ডা ক্যাজ, বিশেষ অতিথি ছিলেন এ্যাসেম্বলী ওমেন জেনিফার রাজকুমার, বাংলাদেশ সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম.এ সালাম, ডাঃ মাসুদুল হাসান, গিয়াস আহমেদ, শাহ্ নেওয়াজ, রুহুল আমীন সিদ্দিকী, শরাফ সরকার, নাজমুল আলম শ্যামল, মিয়া আলীম পাখী, শাহাদাৎ হোসেন, আইরীন পারভীন, ফরিদা ইয়াসমীন, আবুল কালাম, সালান্ডার আনন্দ, এবিএম ওসমান গণি, মনি, তারেক হাসান, সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, প্রিন্স আলম, সৈয়দ এনায়েত আলী, বাবলী হক প্রমুখ।

সভার শুরুতে সর্বনাশা কোভিডে যারা শহীদ হয়েছেন বিশেষ করে বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভাপতি কামাল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের, কার্যকরি পরিষদের সদস্য বাকীর আজাদ সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতপর কোরান থেকে ঐতিহাসিক বদর যুদ্ধ ও ১৭ই রমজানের তাৎপর্য ব্যাখ্যাসহ আলোকপাত করেন ইমাম কাজী কাইয়ুম, গীতা থেকে শান্তির বাণী পাঠ করেন মোর্শেদা পারভীন। শুভেচ্ছা বক্তব্য রাখন সংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক (সাঈদ)। বক্তব্য রাখেন, আইরিন পারভীন, ডা: মামুদুল হাসান, শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ।

এ্যাসেম্বলী ওমেন জেনিফার রাজকুমার, বাংলাদেশী আমেরিকানদের কর্মকান্ড ব্যবসা বাণিজ্যের উন্নতি ছাত্রছাত্রীদের পড়াশুনা প্রশংসার দাবী রাখে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেলপমেন্ট ইউএসএ এর ইন্টার ফেইথ ইফতার পার্টিতে অংশ্রহণ করতে পেরে গৌরব বোধ করছি। তিনি বলেন আমরা আলবেনীতে বাংলাদেশ পতাকা দিবস পালন করতে যাচ্ছি।আমি আপনাদের স্বজন আমার যতটুকু সম্ভব যেকোন কাজে আপনাদের পাশে থাকব। সভা পরিচালনা করেন কম্যুনিটি নেতা ফাহাদ সোলায়মান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ডাইরেক্টর শামসুন নাহার শেখ, শো-টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়, ইফতারের ব্যতিক্রমধর্মী খাবারে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন।

Posted ৩:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.