শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিমানের ৭ আন্তর্জাতিক রুটে ফ্লাইট ১৫ আগস্ট পর্যন্ত বাতিল

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০১ আগস্ট ২০২১

বিমানের ৭ আন্তর্জাতিক রুটে ফ্লাইট ১৫ আগস্ট পর্যন্ত বাতিল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাত আন্তর্জাতিক রুটের ফ্লাইট ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিমানের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়। বিমান সূত্র জানায়, করোনার প্রাদুর্ভাব, যাত্রী সংকট ও বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, থাইল্যান্ডের ব্যাংকক, কুয়েত, নেপালের কাঠমান্ডু, ভারতের কলকাতা ও দিল্লি রুটে ফ্লাইট চলাচল আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

২০২০ সালের মার্চে করোনা মহামারির প্রথম ঢেউ চলাকালীন সময় থেকে এই সাত রুটের মধ্যে কুয়েত ও কলকাতা বাদে বাকিগুলো বন্ধ ছিল। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কুয়েত ও কলকাতার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে সে বছরের ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে ও ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। গত বছরের ১ জুন থেকে স্বাস্থ্যবিধিসহ বেশ কয়েকটি বিধিনিষেধ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। পরে ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়।
এ বছরের ৫ জুলাই থেকে করোনার প্রাদুর্ভাব কমাতে আট দেশ বাদে অন্যান্য রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে। দেশগুলো হলো- ভারত, বতসোয়ানা, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ০১ আগস্ট ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.