বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২১ আগস্ট ২০২১
ছবি : সংগৃহীত
আটলান্টিক মহাসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ অর্ধশতাধিক অভিবাসনপ্রত্যাশীর সবারই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে আফ্রিকা থেকে ছেড়ে আসা নৌকাটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে ২২০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ৫৩ শরণার্থী এবং উদ্বাস্তুদের নিয়ে ডুবে যায়। একটি বাণিজ্যিক জাহাজ ওই নৌকাটিকে ডুবতে দেখলে স্পেনের জরুরি বিভাগকে খবর দেয়। পরে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানিয়েছে, ডুবন্ত নৌকা থেকে মাত্র ৩০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা গেছে। তাকে ডুবন্ত নৌকাটির একপাশ ধরে থাকতে দেখা যায়। নিখোঁজদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছে তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। এই পথে প্রায় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে বেশিরভাগেরই মৃত্যু হয়।
জীবিত উদ্ধার ওই নারী জানান, তাদের নৌকাটি পশ্চিম সাহারা উপকূল থেকে রওনা হয়েছিল, আর যাত্রীরা সবাই এসেছিলেন আইভরি কোস্ট থেকে। আটলান্টিক সাগরে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা অহরহই ঘটে; নিখোঁজদের লাশও প্রায় সময়ই পাওয়া যায় না।
Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh