শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগ

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগ

গত ৯ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চতুর্থ কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গুরুত্ব দিয়েছে দেশটি। ঢাকা-লন্ডনের মধ্যে চতুর্থ কৌশলগত সংলাপে যুক্তরাজ্য এ উদ্বেগ প্রকাশ করে। ১০ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এ তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যে অনুষ্ঠিত ঢাকা- লন্ডনের মধ্যে চতুর্থ কৌশলগত সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর যুক্তরাজ্যের পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন।

সংলাপে বাংলাদেশের মানবাধিকার সম্পর্কিত কিছু বিষয় নিয়ে যুক্তরাজ্য উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রভাব, বিধিবহির্ভূত আটক, বিধিবহির্ভূত বিচারপ্রক্রিয়া, এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাজ্য উদ্বেগ প্রকাশ করেছে । উভয় দেশই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার উন্নয়নে সুশীল সমাজের উপস্থিতি ও মতপ্রকাশ ও ধর্মীয় স্বাধীনতার বিষয়ে একমত হয়েছে।

সংলাপে যুক্তরাজ্য ও বাংলাদেশে কোভিড-১৯ অতিমারী চলাকালীন যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এ সংলাপে অংশগ্রহণকারী সদস্যরা। দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি (বিশেষ করে কোভ্যাক্স থেকে প্রাপ্ত টিকার মাধ্যমে) পরিচালনার জন্য যুক্তরাজ্য বাংলাদেশকে অভিনন্দন জানায়।

সংলাপে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্যে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যুক্তরাজ্য। রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের লক্ষ্য নিয়ে যুক্তরাজ্য ও বাংলাদেশ তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। যুক্তরাজ্য রোহিঙ্গাদের কল্যাণের দিকে মনোনিবেশ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। রোহিঙ্গা সংকট সমাধানে উভয় দেশ আসিয়ান ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

সংলাপে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনও উপস্থিত ছিলেন।

ঢাকা- লন্ডনের মধ্যে প্রথম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে বাংলাদেশে। দ্বিতীয় দফায় সংলাপ হয়েছিল ২০১৮ সালে লন্ডনে। আর তৃতীয় দফায় সংলাপ হয় ২০১৯ সালের ২৪ এপ্রিল ঢাকায়। এবার লন্ডনে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হলো।

Posted ৫:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.