শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আফগান সরকারকে স্বীকৃতি দেয়নি ফ্রান্স

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

আফগান সরকারকে স্বীকৃতি দেয়নি ফ্রান্স

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লা দ্রিয়াঁ। ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে তালেবানের নতুন তত্ত্বাবধায়ক সরকারকে এখনো কোনো ধরনের স্বীকৃতি দেয়নি ফ্রান্স। গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে বিবৃতির মাধ্যমে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লা দ্রিয়াঁ বলেন, তালেবান পুরোপুরি মিথ্যা বলেছে। তাদের নতুন সরকারের সঙ্গে ফ্রান্স এখনো সম্পর্ক তৈরি করেনি।

আফগান ভূখণ্ডে অবস্থানরত বিদেশিদের পরবর্তীকালে কিভাবে সরিয়ে নেওয়া হবে সে বিষয়ে আলোচনা করতে কাতারে যাচ্ছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। মূলত এর আগেই তিনি আভাস দিলেন যে, তালেবান সরকারের সঙ্গে ফ্রান্স এখনো সম্পর্ক স্থাপন করেনি।

ফ্রান্স-৫ টিভিকে দেওয়া সাক্ষাতকারে লি দ্রিয়ান বলেছেন, তারা (তালেবান) বলছে, কিছু সংখ্যক বিদেশি এবং আফগান নাগরিককে তারা দ্রুত দেশ ত্যাগের অনুমতি দেবে। একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকারের কথা বলেছিল তারা। কিন্তু তারা মিথ্যা বলেছিল।

তিনি আরও বলেন, তালেবানের নতুন সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি ফ্রান্স। এমনকি তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্কও স্থাপিত হয়নি। আমরা তালেবানকে বিভিন্ন পদক্ষেপ নিতে দেখতে চাই। বর্তমান সময়ে তাদের অর্থনৈতিক সংকট রয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন প্রয়োজন। যদিও এটা তাদের ওপরই নির্ভর করছে। এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে ফ্রান্স।

Posted ৪:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.