শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কিডনি দিয়ে একে অপরের স্বামীকে বাঁচালেন হিন্দু-মুসলিম দুই নারী

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১

কিডনি দিয়ে একে অপরের স্বামীকে বাঁচালেন হিন্দু-মুসলিম দুই নারী

ছবি : সংগৃহীত

ভারতের দুই নারী ধর্মীয় অসাম্প্রদায়িকতার এক নতুন নজির গড়লেন। ভিন্ন ধর্মালম্বী হওয়ার পরও কিডনি দিয়ে একে অপরের স্বামীকে বাঁচিয়েছেন তারা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়- সেই দুই নারীর নাম সুষ্মা উনিয়াল ও সুলতানা আলী। তাদের দুইজনের স্বামী অসুস্থ ছিলেন এবং কিডনি প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছিল। কিন্তু তারা কেউ নিজ স্বামীকে কিডনি দিতে পারছিলেন না। অবশেষে দুই রোগীর চিকিৎসক এগিয়ে আসেন। চিকিৎসক জানান, দুই নারী একে অপরের স্বামীকে কিডনি দিতে পারবেন।

কয়েক মাস আগেও সুষ্মা ও সুলতানা কেউ কাউকে চিনতেন না। তাদের দুইজনের স্বামী বিকাশ উনিয়াল (৫১) ও আশরাফ আলী (৫২) ২০১৯ সালে থেকে কিডনি জটিলতায় ভুগছিলেন। স্ত্রীরা নিজ নিজ স্বামীকে কিডনি দিতে আগ্রহী থাকলেও তা ম্যাচ হচ্ছিল না। উপায় না দেখে, স্বামীকে বাঁচাতে দ্রুত কিডনি দান করার অনুরোধ জানিয়ে আবেদন করেছিলেন বিকাশ ও আশরাফের স্ত্রী।

হঠাৎ করে চলতি মাসের জানুয়ারিতে তারা ফোন পান আশরাফ ও বিকাশের চিকিৎসক শাহবাজ আহমেদের কাছ থেকে। তিনি জানান, নিজের স্বামীর সঙ্গে কিডনি ম্যাচ না করলেও অন্যের স্বামীর সঙ্গে তাদের কিডনি ম্যাচ করেছে।

এ ক্ষেত্রে চিকিৎসক দু’জনকে জিজ্ঞেস করেন, দুই পরিবার দুই ধর্মের। একটি হিন্দু, অপরটি মুসলিম, এ নিয়ে তাদের মধ্যে কোনো দ্বিধা আছে কিনা? কিন্তু দুই পরিবারই বলেছে, ধর্ম নিয়ে তাদের মধ্যে কোনো দ্বিধা নেই, তারা চান কিডনি দান করে তাদের স্বামীদের বাঁচিয়ে রাখতে।

Posted ৭:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.