শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশিদের যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

বাংলাদেশিদের যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ছবি প্রতীকী

করোনাভাইরাসের মহামারির কারণে বাংলাদেশসহ ৩২টি দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। করোনা সংক্রান্ত যুক্তরাজ্যের জনস্বাস্থ্যবিধির হালনাগাদ তথ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত ৬ অক্টোবর দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যলয় (এফসিডিও) এমন তথ্য দিয়েছে। এফসিডিও বলেছে, এই ৩২ দেশ থেকে এখন আরও সহজেই বেশিসংখ্যক মানুষ দেশটিতে ভ্রমণ করতে পারবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় বলছে, টিকা দেয়ায় এসব দেশের করোনা পরিস্থিতির উন্নতি ঘটেছে। ব্রিটিশ নাগরিকদের ঝুঁকি কমেছে। এ জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেছেন, করোনা বিধির এই পরিবর্তন ভ্রমণকে আরও সহজ করে তুলবে এবং ব্রিটেনজুড়ে ব্যবসা ও পরিবারগুলোর জন্য সহায়ক হবে।

বাংলাদেশসহ যেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো- টোকেলাউ ও নিউ, জিবুতি, গিনি, গাম্বিয়া, গায়ানা, কাজাখস্তান, কিরিবাতি, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা। (সূত্র : গার্ডিয়ান, বিবিসি)

Posted ৩:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2232 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.