শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসা নিশ্চিতে বিদেশ পাঠানোর দাবিতে মানববন্ধন

সংসদ থেকে পদত্যাগের হুমকি বিএনপি এমপিদের

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২১ নভেম্বর ২০২১

সংসদ থেকে পদত্যাগের হুমকি বিএনপি এমপিদের

ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসা নিশ্চিতে বিদেশ পাঠানোর দাবিতে মানববন্ধন করেছেন দলটির নির্বাচিত সংসদ সদস্যরা। মানববন্ধন থেকে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন তারা। ২০ নভেম্বর (রোববার) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপির এমপিরা। এসময় তারা খালেদা জিয়ার মুক্তির জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির মহাসচিব ও দলটির সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, আমাদের সংসদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবেন না। আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। এ দাবি মানা না হলে আমরা সংসদে থাকব কিনা, সেটি ভেবে দেখব।

মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জিএম সিরাজ, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

এমপি জি এম সিরাজ বলেন, খালেদা জিয়ার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু সরকার চিকিৎসকের কথা উপেক্ষা করছে। আইনমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে আবেদন করতে হবে। সরকার চাইলে খালেদা জিয়ার বাসভবনকে সাবজেল ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যেই তাকে বিদেশে চিকিৎসার জন্য নিতে পারে।

রাষ্ট্রপতিকে তার ক্ষমতাবলে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। বিএনপির আরেক সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, আমরা সংসদে বলেছি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব। সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে, বিএনপি সংসদে থাক বা না থাক, তাতে তাদের কিছু যায়–আসে না।

Posted ৮:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ২১ নভেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.