রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ১৬ মার্চ ২০২২

বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনায় ড. এ কে আব্দুল মোমেন ও ফয়সাল বিন ফাহান আল সৌদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই আশ্বাস দেন।

১৬ মার্চ (বুধবার) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও সৌদি আরবের ‘উচ্চপর্যায়ের’ এই সংলাপ অনুষ্ঠিত হয়। পরে এক প্রশ্নের জবাবে ফয়সাল বিন ফারহান বলেন, আমি যেটি আপনাদের বলতে পারি— তেলের বাজার স্থিতিশীল রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত সব সূচক যা বলছে তেলের সরবরাহ নিয়ে শঙ্কার কিছু এখনও নেই।

ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেন, নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে চায় সৌদি আরব।’

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যকে সবুজায়ন করতে ৫০ বিলিয়ন গাছ লাগাবে। তার মধ্যে সৌদি আরব নিজে লাগাবে ১০ বিলিয়ন। সেই গাছ লাগাতে বাংলাদেশকে অংশীদার করার অনুরোধ করেছি। বাংলাদেশ গাছ দিতে চায়। তার সঙ্গে গাছ বড় করা ও রক্ষণাবেক্ষণ করতে চাই।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে জমি লিজ নিয়ে চাষ করতে যাচ্ছে। বাংলাদেশ সেখানেও পার্টনার হওয়ার কথা বলেছে।’ এ ছাড়া হজযাত্রীদের জন্য সব ধরনের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হবে বলে দুই দেশ একমত হয়েছে বলেও জানান ড. মোমেন। এর আগে দুদেশের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

Posted ৮:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.