শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ মার্চ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী সমাধিসৌধে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। রাষ্ট্রপতি সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর পর রাষ্ট্রপতি বঙ্গবন্ধু ভবনে চলে যান।

এর আগে বেলা ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্সে এসে পৌঁছান। বেলা ১১টা ২৫ মিনিটের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাধি সৌধ কমপ্লেক্সে এসে পৌঁছলে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের হুইপরা এসময় উপস্থিত ছিলেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, টুঙ্গিপাড়া আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়।

Posted ১০:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.