রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

টেক্সাসে পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ : নিহত ৯

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ১৮ মার্চ ২০২২

টেক্সাসে পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ : নিহত ৯

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে পিকআপ ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছে। গুরুতর আহত দুই শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে লুববকের হাসপাতালে পাঠানো হয়। ১৮ মার্চ (শুক্রবার) এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, অ্যান্ড্রুজ কাউন্টিতে দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলো ১৩ বছরের এক শিশু। ট্রেক্সাসের আইন অনুযায়ী ১৮ বছরের নিচে গাড়ি চালানো নিষিদ্ধ। দুর্ঘটনায় ট্রাকের চালক ওই শিশুও মারা গেছে। স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের গলফ দলকে বহন করছিলো ভ্যানটি। সংঘর্ষে ওই দলের কোচসহ ৭ জন মারা যায়। সংঘর্ষে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। খবর আরও বলা হয়েছে, পিক আপ ট্রাকে ওই শিশুর বাবাও ছিল, যিনি নিহত হয়েছেন।

নিউ মেক্সিকোর একটি বিশ্ববিদ্যালয়ের গলফ দলের সদস্যরা টুর্নামেন্ট শেষ করে একটি ভ্যানে ঘরে ফিরছিলেন। হঠাৎই টেক্সাসের এন্ড্রুস কাউন্টিতে একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান। এদিকে জাতীয় নিরাপত্তা বোর্ড সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ১২ সদস্যের তদন্ত দল পাঠানোর ঘোষণা দিয়েছে। এর মধ্যে বিশেষজ্ঞও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : রয়টার্স

Posted ৮:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.