শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

লিবিয়া উপকূল থেকে ২২ লাশ উদ্ধার

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২

লিবিয়া উপকূল থেকে ২২ লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে শিশুসহ ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৬১ জনকে। নিহতদের সবাই মালির নাগরিক। ৬ জুলাই (বুধবার) জাতিসংঘ ও দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা বলছে, ৮৩ জনের একটি দল লিবিয়া হয়ে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করে। পরে উপকূলীয় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে অভিবাসী বোঝাই ট্রলারটি। এ সময় মৃত্যু হয় ২২ জনের। যেসব অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক। শারীরিকভাবে যারা প্রচুর দুর্বল হয়ে পড়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের নেওয়া হয়েছে স্থানীয় ডিটেনশন সেন্টারে। খবর : এপির।

ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ নানা কারণে অভিবাসন সংকট আরও বাড়তে পারে, এমন শঙ্কায় কড়াকড়ি বাড়িয়েছে স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশ।

Posted ৭:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.