শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিমানের আবর্জনার ট্রলিতে মিলল কোটি টাকার স্বর্ণ

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

বিমানের আবর্জনার ট্রলিতে মিলল কোটি টাকার স্বর্ণ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের বর্জ্য থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ২৬ জুলাই (মঙ্গলবার) সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটির আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। কাস্টমস সূত্রে জানা যায়, ১০টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ জানান, আমাদের কাছে গোপন তথ্য ছিল কাতার থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসছে। তাই আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল কাস্টমস কর্তৃপক্ষ। বিমান অবতরণের পরই আমরা সব যাত্রীদের তল্লাশি করছিলাম। তিনি আরও জানান, একে একে যাত্রীরা বের হয়ে গেলেও স্বর্ণের সন্ধান না পাওয়ায় সন্দেহ হয় আমাদের। পরে আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের ১০টি বার পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Posted ৬:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.