শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জো বাইডেন ‘রাষ্ট্রের শত্রু’: ট্রাম্প

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২

জো বাইডেন ‘রাষ্ট্রের শত্রু’: ট্রাম্প

ছবি : সংগৃহীত

কথার উত্তাপে উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। দিন দুয়েক আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ‘চরমপন্থী’ সমর্থকদের তীব্র সমালোচনা করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি তাদের আমেরিকার ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে আখ্যায়িত করেছিলেন তিনি। আর এবার সেই কথার জবাবে জো বাইডেনকে পাল্টা আঘাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে তিনি দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। ৩ সেপ্টেম্বর (শনিবার) পেনসিলভানিয়ায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

৪ সেপ্টেম্বর (রবিবার) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে নিজের উত্তরসূরি জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসাবে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গত মাসে তার ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের অভিযানের নিন্দাও জানান তিনি।

ফ্লোরিডায় নিজের বাড়িতে এফবিআইয়ের অভিযানের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আমেরিকান স্বাধীনতার বিরুদ্ধে বাস্তব হুমকির প্রাণবন্ত উদাহরণ হচ্ছে কয়েক সপ্তাহ আগের এই ঘটনাটি। এ সময় আমরা আমেরিকার ইতিহাসে যেকোনো প্রশাসনের অধীনে ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহারের সাক্ষী হয়েছি, এটি আপনারাও দেখেছেন।’

তার দাবি, বাইডেন প্রশাসন ওই অভিযানটি তত্ত্বাবধান করেছে এবং মার্কিন বিচার বিভাগ ও এফবিআই হোয়াইট হাউস থেকে স্বাধীনভাবে কাজ করার যে দীর্ঘস্থায়ী প্রোটোকল রয়েছে এটি তার বিরোধী। উইল্কস-বারে শহরের সমাবেশে উল্লাসরত সমর্থকদের ট্রাম্প বলেন, ‘আইনের মারাত্মক এই অপব্যবহার ‘ ‘এমন প্রতিক্রিয়া তৈরি করতে চলেছে যা কেউ কখনো দেখেনি।’

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় এক ভাষণে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ মতাদর্শকে লালন করা রিপাবলিকানদের ব্যাপক সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। এ ধরনের মতাদর্শের বিরুদ্ধে সমর্থকদের লড়াই করার আহ্বানও জানান তিনি।

Posted ৭:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.