শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

খালেদা জিয়া ও হাজী সেলিম নির্বাচন করতে পারবেন না : দুদক আইনজীবী

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

খালেদা জিয়া ও হাজী সেলিম নির্বাচন করতে পারবেন না : দুদক আইনজীবী

ফাইল ছবি

হাইকোর্টের সর্বশেষ রায় অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমসহ দুই বছরের বেশি সাজাপ্রাপ্তরা কেউই নির্বাচনে অংশ নিতে পারবেন না। ২৩ অক্টোবর (সোমবার) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে গণমাধ্যমকে এমনটাই জানালেন দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান বলেন, ‘যদি কেউ এ রায় চ্যালেঞ্জ করে আপিল বিভাগে না যায় তবে এটিই বলবৎ থাকবে। হাইকোর্ট গতকালকের প্রকাশিত রায়ে বলেছেন, সাজা কখনো স্থগিত হয় না। উপযুক্ত আদালতে সাজা বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই। এই রায়ের আলোকে বেগম খালেদা জিয়া, হাজী সেলিমসহ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিই আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ তাদের সাজা বাতিল হয়নি। যদি হাইকোর্টের রায় আপিল বিভাগ সংশোধন করেন বা বাতিল হয় সেটা ভিন্ন কথা।’

খুরশীদ আলম খান আরও বলেন, ‘কারও সাজা স্থগিত করলেই নয়, উপযুক্ত আদালত কর্তৃক সাজা বাতিল হলেই নির্বাচনে অংশ নিতে পারবেন।’

এ সময় দুদক আইনজীবী জানান, ২৮ তারিখ রাতে নাইকো দুর্নীতি মামলার দুই বিদেশি সাক্ষী ঢাকায় আসবেন এবং ৩০ তারিখে সাক্ষ্য দেবেন।

এর আগে ২২ অক্টোবর একটি রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামি সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। ২০১৮ সালের ২৭ নভেম্বর দেওয়া রায়ে ৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সংবিধানকে উদ্ধৃত করে হাইকোর্ট রায়ে বলেন, দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক রায়ের পর্যবেক্ষণে এ মন্তব্য করেন।

Posted ২:৫১ অপরাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.