শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শীর্ষ ১০ দেশের কার কাছে কী পরিমাণ স্বর্ণ মজুদ আছে

বাংলাদেশ অনলাইন   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

শীর্ষ ১০ দেশের কার কাছে কী পরিমাণ স্বর্ণ মজুদ আছে

ছবি: সংগৃহীত

একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বর্ণের মজুদ। ১৮ শতক ও পরের শতকের উল্লেখযোগ্য অংশ জুড়ে মূল্যবান এ ধাতু রাষ্ট্রীয় সম্পদের নির্ভরযোগ্য উৎস হিসেবে পরিচিতি পায়।

১৯৭০ এর দশকে আনুষ্ঠানিকভাবে গোল্ড স্ট্যান্ডার্ড পরিত্যক্ত হওয়া সত্ত্বেও অনেক দেশ এখনো স্বর্ণের মজুদ বজায় রাখে। হাল আমলে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এ রিজার্ভের চাহিদা বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো আবারো প্রাথমিক নিরাপদ আশ্রয়স্থল হিসাবে স্বর্ণকে অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া স্বর্ণের মজুদ একটি দেশের ঋণযোগ্যতা ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে সহায়ক ভূমিকা পালন করছে।

ফোর্বস অনুসারে দেখে নিন শীর্ষ মজুদকারী ১০ দেশের কাছে কী পরিমাণ স্বর্ণ রয়েছে-

যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বোচ্চ ৮ হাজার ১৩৩ দশমিক ৬৪ টন স্বর্ণের মজুদ রয়েছে। এরপর জার্মানির কাছে রয়েছে তিন হাজার ৩৫২ দশমিক ৬৫ টন। তৃতীয় সর্বোচ্চ মজুদ ইতালির দুই হাজার ৪৫১ দশমিক ৮৪ টন। এরপরই ফ্রান্সের অবস্থান, তাদের রয়েছে দুই হাজার ৪৩৬ দশমিক ৮৮ টন স্বর্ণ। পঞ্চম স্থানে থাকা রাশিয়ার ভাণ্ডারে রয়েছে দুই হাজার ৩৩২ দশমিক ৭৪ টন স্বর্ণ।

চীনের হাতে রয়েছে দুই হাজার ১৯১ দশমিক ৫৩ টন স্বর্ণ। এক হাজার ৪০ টন স্বর্ণ নিয়ে তালিকায় সপ্তম স্থান রয়েছে সুইজারল্যান্ড। জাপানের মজুদ রয়েছে ৮৪৫ দশমিক ৯৭ টন। এছাড়া যথাক্রমে ৮০০ দশমিক ৭৮ টন ও ৬১২ দশমিক ৪৫ টন স্বর্ণের মজুদ নিয়ে নবম ও দশম স্থানে রয়েছে ভারত ও নেদারল্যান্ডস।

Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.