বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০১ মে ২০২৪
ফাইল ছবি
আবারও হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১ মে (বুধবার) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার হাসপাতালে এসেছেন বিএনপি চেয়ারপারন। ১ মে (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি তার গুলশানের ভাড়া বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হাসপাতালে পৌঁছান।
৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ ও হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
Posted ৭:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০১ মে ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh