বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
ফাইল ছবি
দীর্ঘ ১৭ বছর পর বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১৯ আগস্ট) হিসাব সচলের বিষয়ে বাংলাদেশ ব্যাংক বরাবর একটি চিঠি পাঠায় এনবিআর। এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শ করার পর এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান এ সিদ্ধান্ত দিয়েছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে খালেদা জিয়া এবং শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরবর্তীতে শেখ হাসিনার অ্যাকাউন্ট খুলে দেওয়া হলেও খালেদা জিয়ার অ্যাকাউন্ট জব্দ রাখা হয়।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি। পরে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিত খরচ চালানোর জন্য রূপালী ব্যাংকের ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের শাখা থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারতেন তিনি। প্রথম দিকে এর পরিমাণ ছিল দুই লাখ টাকা। পরে টাকার পরিমাণ ক্রমান্বয়ে বাড়ানো হয়।
Posted ১২:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh