বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক ফিরে গণমাধ্যমে তিনি এ কথা বলেন।
দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর অন্তবর্তী সরকার গঠন হয়েছে। তারা ভালোই করছেন। দ্রুত সময়ের মধ্যে তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। অনেক সমস্যার সমাধান করেছেনও।
বিএনপির মহাসচিব আরও বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা দরকার। বিশেষ করে অর্থনীতিকে সমৃদ্ধ করতে গার্মেন্টসগুলোকে সচল রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিপ্লবের পর কিছু সমস্যা থাকে৷ সেটা কাটিয়ে উঠতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমাদের প্রস্তাবনা আছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। তার আগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
Posted ৬:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh