শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জুলাই-আগস্টে আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন মওকুফের সিদ্ধান্ত

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

জুলাই-আগস্টে আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন মওকুফের সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ২৯ অক্টোবর (মঙ্গলবার) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জুলাই-আগস্ট ২০২৪ এ ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আহত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন।

এতে আরও বলা হয়, আহত শিক্ষার্থীর শিক্ষাজীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন/টিউশন ফি মওকুফের-এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদনগুলো যাচাই পূর্বক শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

Posted ৫:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.