শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঢালাও গায়েবি মামলায় সরকার বিব্রত : আসিফ নজরুল

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ঢালাও গায়েবি মামলায় সরকার বিব্রত : আসিফ নজরুল

ছবি : সংগৃহীত

গত ৫ আগস্টের পর ঢালাওভাবে মামলা হওয়ার বিষয়টিকে সঠিক মনে করছেন না আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ১২ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিউটে বিচার বিভাগ সংষ্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ৫ আগস্টের পর থেকে এখনও বিভিন্ন রাজনৈতিক দল ঢালাওভাবে গায়েবি মামলা দায়ের করে আসছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর। এই সংকট মোকাবিলায় করণীয় প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের অংশীজনদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি।

এ সময় বিচারক নিয়োগ প্রক্রিয়াকে যুগোপযোগী করতে কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, বিচার প্রশাসনে রাজনীতিকীকরণ ঠেকাতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে যুগোপযোগী আইন প্রণয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে। ২০০৮ সালে বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তা বাতিল করা হয় বলেও জানান তিনি।

বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের প্রশংসা করে আইন উপদেষ্টা বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তাতে সরকার আশাবাদী। এ সময় দ্রুতই কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকা সরকারকে একটি খসড়া প্রস্তাবনা দেওয়া হবে বলে জানান কমিশনের সদস্য সাবেক জেলা ও দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ শিবলী।

Posted ৯:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.