শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

স্বৈরাচারী সরকার যাতে ফিরে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

স্বৈরাচারী সরকার যাতে ফিরে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে : প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

দেশে আর কোনো দিন যাতে কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, শত শত ছাত্র-জনতা, যুবক ও কিশোরের রক্তের বিনিময়ে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে এবং স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। দেশের জন্য আত্মত্যাগ কখনও বৃথা যায় না। বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে জাতীয় স্কাউট প্রশিক্ষণ-২ এর ৭ম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক ভিডিও বার্তায় এ কথা বলেন। ‘‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং”- এই শ্লোগানে জাতীয় কমডেকার অনুষ্ঠিত হচ্ছে।

৭ম জাতীয় কমডেকারের উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, জুলাই বিপ্লবের তাৎপর্য ও মূল্য অত্যন্ত চড়া। স্বৈরাচারী সরকারের দমনমূলক নীতির কারণে বহু তরুণ প্রাণ হারিয়েছে। আন্দোলনের উত্তাল সময়ে ঢাকার দেওয়ালে আঁকা গ্রাফিতি, রক্তাক্ত রাজপথের ছবি এবং আন্দোলনকারীদের মুখে মুখে বেড়ানো স্লোগান এখনও আমাদের মনে দাগ কাটে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ শুধু রাজনীতিতে নয়, আমাদের সংস্কৃতি ও সমাজে নতুন দ্বার উন্মোচন করেছে। ৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটের ৭ম জাতীয় কমডেকার কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটের এডহক কমিটির সদস্য ডা. মো. আমিনুল ইসলাম, খ. ম.রকিবুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখেন। ৭ম জাতীয় কমডেকায় সারাদেশ থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ৪০০টি ইউনিটের ৩২০০ জন রোভার ও স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং কর্মকর্তাসহ প্রায় ৫ হাজার স্কাউট সদস্য অংশগ্রহণ করেছে।

Posted ১১:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.