Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতির পর ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২২ জুন ২০২৫

দক্ষিণ আফ্রিকায় ডাকাতির পর ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

নিহত দুই বাংলাদেশি এমদাদুল হক ও বিল্লাল হোসেন। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র ডাকাত দল। নিহতদের একজন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর গ্রামের এমদাদুল হক এবং অপরজন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিল্লাল হোসেন।

গত ১৯ জুন স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কেপটাউনের বুষ্টারের ডিডোরেন্স এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

জানা যায়, প্রবাসী বাংলাদেশি মনির হোসেনের মালিকানাধীন একটি দোকানে কাজ করতেন নিহত এমদাদুল ও বিল্লাল। ঘটনার সময় হঠাৎ একদল সশস্ত্র ডাকাত দোকানে হানা দিয়ে লুটপাট চালায় এবং সব কিছু লুটে নেয়ার পর দুই কর্মচারীকে গুলি করে পালিয়ে যায়।

পাসপোর্ট সূত্রে জানা যায়, নিহত এমদাদুল হক কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শফিকুল আলম এবং মায়ের নাম তাসলিমা।

স্থানীয় প্রবাসীরা জানান, দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলা এবং হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। কেবল গত দুই মাসে কেপটাউন অঞ্চলে পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন, যার বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা ডাকাতির মতো ঘটনা জড়িত।

এই পরিস্থিতিতে প্রবাসীরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন। একইসাথে তারা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে কার্যকর সহযোগিতাও প্রত্যাশা করছেন।

Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.