শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সাগর-রুনির ছেলে মেঘের হাতে প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

সাগর-রুনির ছেলে মেঘের হাতে প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলের তিন কাঠা জমির দলিল তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই দলিল হস্তান্তর করা হয়।

দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকা এই প্লটটি সাংবাদিক সাগর সরওয়ার ২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে বরাদ্দ পান। পরবর্তীতে ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করলেও দীর্ঘ সময় ধরে তা তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই বরাদ্দ দেওয়া হলেও পরিবারটির কাছে জমি বুঝিয়ে দেওয়া হয়নি।

উত্তরাধিকার সূত্রে এই জমির বর্তমান মালিক হয়েছেন সাগরের মা সালেহা মনির এবং ছেলে মাহির সরওয়ার মেঘ। জমির দলিল হস্তান্তরের পর, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “তদন্তে দীর্ঘসূত্রিতা মানুষকে আইনি প্রক্রিয়ার প্রতি হতাশ করে। এ ধরনের ঘটনার দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত।”

সাথে ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, যিনি বলেন—বর্তমান তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, তদন্ত দীর্ঘায়িত হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ আলামত ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে।

অনুষ্ঠানে মেঘ তার ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ উপহার দেন প্রধান উপদেষ্টাকে। জমি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন, যা আজও বিচারাধীন।

Posted ১০:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.