শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ডাকসুতে ভোটের হার প্রায় ৮০ শতাংশ : নির্বাচন কমিশন

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে ভোটের হার প্রায় ৮০ শতাংশ : নির্বাচন কমিশন

ডাকসু নির্বাচনে ভোট দিতে ভোটারদের সারি। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর চলছে ভোট গণনা। ডাকসুর নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসুতে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হবে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাত ১২টার পূর্বেই ফলাফল প্রকাশ করা হবে।

শা‌রিরীক শিক্ষা‌ কে‌ন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক ব‌লেন, ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের শারী‌রিক শিক্ষা কেন্দ্রের তিন‌টি বু‌থের ম‌ধ্যে, সর্বশেষ তথ্য অনুযায়ী সার্জেন্ট জহুরুল হক হলে ভোটার ১ হাজার ৯৬৩ জন, ভোট কাস্টিং হয়েছে ১ হাজার ৬৫৮টি, ভোটের হার ৮৩ দশমিক ৪৩ শতাংশ। স‌্যার স‌লিমুল্লাহ মুস‌লিম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং হয়েছে ৫৫২টি, ভোটের হার ৮২ দশমিক ৯৩ শতাংশ। জগন্নাথ হলে ভোটার ২ হাজার ২২২ জন এবং কাস্টিং হয়েছে ১ হাজার ৮৩১টি, ভোটের হার ৮২ দশমিক ৪৫ শতাংশ, রোকেয়া হলে মোট ভোটার ৫ হাজার ৬৭৬ জন এবং কাস্টিং ভোট ৩ হাজার ৯০৭টি, ভোটের হার ৬৯ শতাংশ।

এদিকে, ডাকসুতে উদয়ন স্কুল কেন্দ্রে মোট চারটি হলের ছাত্ররা ভোট দিয়েছে। ওই কেন্দ্রে সূর্যসেন হলের মোট ভোট ১ হাজার ৪৯৮, কাস্টিং ভোট ১ হাজার ৩১৬, ভোট পড়ার হার ৮৮ শতাংশ। জসিম উদ্দিন হলের মোট ভোটর ১ হাজার ৩০৩জন, ভোট পড়েছে ১ হাজার ১১৭ জন, ভোট পড়ার হার ৮৬ শতাংশ। জিয়াউর রহমান হলের মোট ভোট ১ হাজার ৭৫৩ জন, ভোট পড়েছে ১ হাজার ১৫জন, ভোট পড়ার হার ৭৫ শতাংশ। শেখ মুজিবুর রহমান হলে মোট ভোট ১ হাজার ৬০৯ জন, ভোট পড়েছে ১ হাজার ৩৯৩, ভোটের হার ৮৭ শতাংশ।

ভূতত্ব বিভাগ কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল ইসলাম বলেন, কবি সুফিয়া কামাল হলের মোট ভোটার ৪ হাজার ৪৪৩ জন, মোট ভোট পড়েছে ২ হাজার ৯৪৭, ভোট পড়ার হার ৬৬ দশমিক ৩২ শতাংশ।

টিএসসি কেন্দ্রে ৬৯ শতাংশ ভোট পড়েছে। সলিমুল্লাহ মুসলিম হল ও রোকেয়া হল এবং শহীদুল্লাহ হলে ৭৫ শতাংশ, অমর একুশে হলে ৬২ শতাংশ, স্যার এফ রহমান হলে ৮৫ শতাংশ, একাত্তর হলে ৮৫ শতাংশ, হাজী মুহাম্মদ মহসীন হলে ৮৩ দশমিক ২৯ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ডাকসুতে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। সব‌মি‌লে শারী‌রিক শিক্ষা কেন্দ্রে তিন হ‌লের মোট ভোট সংখ্যা ৪ হাজার ৮৬১টি। এর ম‌ধ্যে ৪ হাজার ৪৪টি ভোট কাস্ট হ‌য়ে‌ছে।

এবার ডাকসুর ২৮টি পদে মোট প্রার্থী আছেন ৪৭১ জন। ভিপি পদে মোট প্রার্থী ৪৫ জন। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ৫ জন। আর জিএস পদে প্রার্থী ১৯ জন, সেখানে মাত্র ১ জন নারী প্রার্থী রয়েছেন। ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫, ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন।

এক বছরের জন্য গঠিত হচ্ছে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদ। আর ১৩ জন করে ২৩৪ জন নির্বাচিত হবেন ১৮টি হলে। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। একজন ভোট দেবেন ৪১টি করে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।

নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে।

এরআগে সবশেষ ২০১৯ সালের নির্বাচনে ডাকসুর ভিপি ও জিএস নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর ও গোলাম রাব্বানী।

Posted ৬:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.