শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি : ঢাবি উপাচার্য

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি : ঢাবি উপাচার্য

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে ছাত্রদল নেতারা ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দেওয়ার পর নিজেকে অরাজনৈতিক দাবি করে উপাচার্য বলেন, ‘আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রদল নেতাদের বিভিন্ন প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এদিন বিকেলে সিনেট ভবনে একটি মিটিং চলাকালীন সেখানে ঢুকে পড়েন ছাত্রদল নেতারা। তারা ডাকসু নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত (জামায়াত-শিবিরের নেতাকর্মী) জড়ো করার অভিযোগ তোলেন। এ নিয়ে উপাচার্যের মুখোমুখি হন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর সেখানে কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

ছাত্রদল নেতারা ক্যাম্পাসের আশপাশে জড়ো হওয়া লোকদের ‘জামায়াত-শিবিরের নেতাকর্মী’ দাবি করে উপাচার্যকে উপর্যুপরি প্রশ্ন করতে থাকেন। উপাচার্য ‘ব্যবস্থা নেওয়া হয়েছে’ জানালেও তারা তা মানতে রাজি হননি।

সেখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যকে বলেন, ‘আমরা আজকের পর আনুষ্ঠানিকভাবে আপনাকে ‘জামায়াতি প্রশাসন’ হিসেবে আখ্যা দিলাম। আমরা আজ থেকে আপনাদের বিষয়ে কোনো সহযোগিতা করবো না। যদি আপনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা আর আপনাকে কোনো সহযোগিতা করবো না।’ এ সময় উপাচার্য বলেন, ‘আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি।’

Posted ১০:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.