শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নীলফামারীতে সেলিম ফাউন্ডেশনের ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন

পারভেজ উজ্জ্বল, নীলফামারী :   |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারীতে সেলিম ফাউন্ডেশনের ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন

প্রতি বছরের মতন এবারেও নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত হয়েছে। গহত ৬ সেপ্টেম্বর ২০২৫ বিকেলে সেলিম ফাউন্ডেশন, অঙ্কুর সীড, ব্লিং লেদার প্রডাক্ট ও অঙ্কুর সিড স্পেশালাইজড এর সৌজন্যে বড় মসজিদ কমিটির আয়োজনে বিশাল জশনে জুলুছ এর র‌্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদে মিলাদ মাহফিলে সকল মিছিলকারী অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিল, দরুদ পাঠ এবং দোয়া পাঠ করেন মসজিদের ইমাম হযরত মাওলানা সৈয়দ আশরাফুল হক নূরী।

উপস্থিত ছিলেন নীলফামারী-১এর সাবেক সাংসদ অ্যডভোকেট এন কে আলম চৌধুরী, নীলফামারীর পৌর প্রশাসক সাইদুল ইসলাম, সেলিম ফাউন্ডেশনের পরিচালক মো,নাঈম আহমেদ, অঙ্কুর সিড চাঁদের হাট ম্যানেজার ফারুক আহমেদ,সাবেক কাউন্সিলর বাদশাহ্ আলমগীর,মসজিদ কমিটির সদস্য মো,আলমগীর হোসেন, মো, মহসীন আলী,মো, সানাউল হক তনি। মিলাদ শেষে মুসুল্লিদের মাঝে বিশেষ তোবারক বিতরণ করা হয়। এছাড়াও সকাল ১০ টায় বড়বাজার থেকে নবী করিম হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে মোহাম্মদ খলিফা সুফি মোহাম্মদ ইসরাফিল হোসেন আশরাফির নেতৃত্বে একটি র্যালি বাজার ট্রাফিক মোড় হয়ে চৌরঙ্গী থেকে বাজারের খানকাহে আশরাফিয়া জাভিয়াতুন নাঈম দরবারে এসে সমবেত হয়।মিলাদ মাহফীল ও গরীব দুস্থ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.