শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার’

অবস্থা ‌অপরিবর্তিত, এখনও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

অবস্থা ‌অপরিবর্তিত, এখনও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া

পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। তিনি স্থিতিশীল থাকলেও এখনো শঙ্কামুক্ত বা ‌‘আউট অব ডেঞ্জার’ নন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ২৯ নভেম্বর (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি তুলে ধরেন খায়রুল কবির খোকন।

তিনি বলেন, উনি (খালেদা) এখনো শঙ্কামুক্ত নন। আউট অব ডেঞ্জার বলা যাচ্ছে না। এখনো আগের অবস্থা অপরিবর্তিত। স্টেবল অবস্থায় আছেন, এখনো ইমপ্রুভ করেন নাই। ডাক্তাররা এই ব্যাপারে আরও বিস্তারিত বলতে পারবেন। মেডিকেল বোর্ড ম্যাডামকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী যে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বাইরে নেওয়ার বিষয়টি এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। এটা উনার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। আমাদের মেডিকেল টিম এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

‘খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার। শনিবার (২৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন।

মাহাদী আমীন জানান, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

তিনি আরও লিখেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। মায়ের চিকিৎসায় যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে, সে জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি পদক্ষেপ তদারকি করছেন তারেক রহমান।

হাসপাতালে নেত্রীর শারীরিক অবস্থার খবর নিতে প্রতিদিন বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করলেও ইনফেকশনের ঝুঁকির কারণে কাউকে সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে উল্লেখ করেন মাহাদী আমীন। তিনি বলেন, দূর থেকেই মানুষ ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন।

মাহাদী আমীন জানান, খালেদা জিয়ার কিছুটা শারীরিক উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে লন্ডনের সেই হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাদের তত্ত্বাবধানে চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসা নিয়ে খালেদা জিয়া উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করেছিলেন। পাশাপাশি একটি সর্বাধুনিক প্রযুক্তিসজ্জিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার উদ্যোগও চলছে।

তিনি আশা প্রকাশ করে লিখেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে। আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন, নেতৃত্ব দেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করায় ভূমিকা রাখবেন।

Posted ৪:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.