শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন শাশুড়ি

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন শাশুড়ি

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানেকে গোলাপ ফুলের মালা গলায় পরিয়ে দিয়ে স্বাগত জানান শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। ছবি : ভিডিও থেকে নেওয়া

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটল। সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রিয় জন্মভূমির মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট ‘বিজি ২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানের চাকা রানওয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে রানওয়ে থেকে ভিআইপি লাউঞ্জ পর্যন্ত তৈরি করা হয় নজিরবিহীন নিরাপত্তা বলয়। তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে এসেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে এলে তারেক রহমানেকে গোলাপ ফুলের মালা গলায় পরিয়ে দিয়ে স্বাগত জানান শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এ সময় পাশে ছিলেন ডা. জুবাইদা রহমান, জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

Posted ১২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.