বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিবৈঠক করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় গুলশান নিজ বাসা থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত হন তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য হুমায়ুন কবির। ভার্চুয়াল বৈঠকের বিষয়টি বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী নিশ্চিত করেছেন।
Posted ২:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh