শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না : নাহিদ ইসলাম

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না : নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচন কমিশন সবার আস্থা অর্জন করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। জনগণ সব দেখছে। কমিশন প্রভাবিত হলে আমরা ১০ দলীয় জোট মাঠে নামতে বাধ্য হব। আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই, কমিশন যেন আন্দোলনের মাঠে নামতে বাধ্য না করে।

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নাহিদ ইসলাম বলেন, অনিয়ম চলতে থাকলে দল ও জোটের পক্ষ থেকে ভিন্ন পথে যাব। আগের মতো পরিকল্পিত নির্বাচন করতে দেওয়া হবে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না। প্রতিহত করা হবে। ২০০৮ এর মতো না, নির্বাচন হবে ১৯৯১ সালের মতো। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারকে নিতে হবে।

এনসিপি নেতা বলেন, তারেক রহমান ও অন্য দল ছবি দিয়ে প্রচারণা করছে সেখানে। আমরা গণভোটের প্রচার করছিলাম। সরকারও সংস্কারের পক্ষে প্রচার করছে। শোকজ দিয়ে ইসি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরকম পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা চাইনা কারোর ওপর চাপ দিয়ে প্রভাবিত করতে। দলের পক্ষ থেকে অতীতে নির্বাচন কমিশনের কি হয়েছিল তা ইসি দেখেছে। তিনি আরো বলেন, বিএনপি তারেক রহমানের প্রশাসনকে চাপ করা, সংস্কার বিপক্ষে থাকা তার পরিকল্পনার অংশ কি না। ঋণখেলাপি দ্বৈত নাগরিকদের সংসদে নেওয়া তার পরিকল্পনার অংশ কিনা স্পষ্ট করা দরকার।

Posted ১০:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.