বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান। ছবি : সংগৃহীত
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এম হাফিজ উদ্দিন খান আর নেই। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
এম হাফিজ উদ্দিন খানের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা শহীদুল হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর এজি অফিসে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল তাঁর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
এম হাফিজ উদ্দিন খানের জন্ম ১৯৩৯ সালে সিরাজগঞ্জে। এম হাফিজ উদ্দিন খান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছাড়াও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে অর্থ, পরিকল্পনা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বেসিক ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংকের পরিচালক এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশন শোক জানিয়েছে।
Posted ১০:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh