বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে বিরোধী দল : জামায়াত আমির

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে বিরোধী দল : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

সরকার গণভোটের রায় অনুযায়ী সংস্কার না করায় বিরোধী দল রাজপথে রয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদীয় রাজনীতিতে পর্যাপ্ত আলোচনার সুযোগ না থাকায় জনগণের দাবিকে সামনে রেখে বিরোধী দল রাজপথের কর্মসূচি বেছে নিতে বাধ্য হয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ, ‘জুলাই জাতীয় সনদ’ ও গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল। সিপিবি ব্যতীত সংলাপে অংশ নেওয়া অন্যান্য দলগুলো এই সনদে স্বাক্ষর করেছিল এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়েছিল। কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও সরকার এখন সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের দিকে হাঁটছে এবং এ লক্ষ্যে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে।

সংসদে বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, সংসদ যেহেতু আমাদের কথা বলার সুযোগ দিল না, তাই এখন আমরা ‘জনগণের পার্লামেন্টে’ চলে যাব। তিনি আরও বলেন, সংসদে কথা বলতে স্পিকারের অনুমতি লাগে, কিন্তু জনগণের পার্লামেন্টে কোনো অনুমতির প্রয়োজন নেই। বিরোধী দল জনদাবি নিয়ে জনগণের সাথেই রয়েছে এবং গণভোটের রায় বাস্তবায়নে অনড়।

বিশেষ কমিটি গঠনের বিরোধিতা করে শফিকুর রহমান বলেন, জনগণ সংস্কারের জন্য ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের জন্য নয়। তাই বিশেষ কমিটির পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিরোধী দল অটল। তবে সংকট নিরসনে সরকারের সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপর জোর দিয়ে বিরোধীদলীয় নেতা সতর্ক করে বলেন, সঠিক সংস্কার না হলে দেশ বারবার পথ হারাবে। অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের অন্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Posted ১১:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2268 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.