Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে ওয়েস্টার্ন নিউইয়র্ক বাংলাদেশি সোসাইটির শুভেচ্ছা

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬

নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে ওয়েস্টার্ন নিউইয়র্ক বাংলাদেশি সোসাইটির শুভেচ্ছা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি : সংগৃহীত

জাতিসংঘের পঞ্চম পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএন-কপস–৫) উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ওয়েস্টার্ন নিউইয়র্ক বাংলাদেশি সোসাইটি ইনকরপোরেটেড।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৭ ও ৮ জুলাই জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য ৫ম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (UNCOPS V)-এ অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। প্রতিনিধি দলটি আগামী ১২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, বিশ্বব্যাপী আইন-শৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ দেশের জন্য গৌরবের বিষয়। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

সংগঠনটি আশা প্রকাশ করে জানায়, এই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ দেশের অর্জন, অভিজ্ঞতা ও পেশাদারিত্বকে বিশ্বদরবারে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরবে।

এছাড়া ওয়েস্টার্ন নিউইয়র্ক বাংলাদেশি সোসাইটি প্রতিনিধি দলের সফরের সফলতা কামনা করে তাদের নিরাপদ যাত্রা এবং দেশের কল্যাণে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য শুভকামনা জানিয়েছে।

Posted ১:২০ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2276 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.