Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা

ছবি : সংগৃহীত

২০২৬ সালের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে জানা যায়, ১ জানুয়ারি থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী দেশটির উপকূলে পৌঁছেছেন।

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আগমনকারীদের মধ্যে ৪ হাজার ৩১৪ জনই বাংলাদেশি, যা মোট অভিবাসীর প্রায় এক-তৃতীয়াংশ।

বাংলাদেশিদের পর এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সোমালিয়া, যেখান থেকে পৌঁছেছেন ১ হাজার ৭০২ জন। এছাড়া অন্যান্য দেশের মধ্যে সুদান থেকে ১,৩৭১ জন, পাকিস্তান থেকে ১,১৮৫ জন, আলজেরিয়া থেকে ১,১০৬ জন এবং মিশর থেকে ৯৩৬ জন অভিবাসী ইতালিতে প্রবেশ করেছেন।

তালিকায় পরবর্তী স্থানগুলোতে রয়েছে ইরিত্রিয়া, টিউনিশিয়া, মালি, নাইজেরিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ইরান, দক্ষিণ সুদান ও গিনি। এর বাইরে পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়ায় থাকা আরও ১ হাজার ১৬৩ জন বিভিন্ন দেশের নাগরিক এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের পর দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন পাকিস্তানি নাগরিকেরা এবং অন্যান্য শীর্ষ অবস্থানে রয়েছে আফ্রিকার বিভিন্ন দেশ।

তবে সামগ্রিক অভিবাসনের হারের ক্ষেত্রে দেখা গেছে যে গত দুই বছরের একই সময়ের তুলনায় চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর মোট সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত যেখানে ৩১ হাজার ৪৩০ জন এবং ২০২৪ সালের একই সময়ে ২৬,৬৬৪ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছিলেন, সেখানে চলতি বছরের এই সংখ্যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।

মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণেও দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুনের প্রতিটি মাসেই অভিবাসীদের আগমন আগের দুই বছরের তুলনায় কম ছিল। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী সময়ে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে এই সাময়িক পরিসংখ্যানে সামান্য পরিবর্তন আসতে পারে।

সূত্র : ইনফোমাইগ্রেন্টস।

Posted ১১:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2279 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.