Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে অগ্রাধিকার দিচ্ছে সরকার

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে অগ্রাধিকার দিচ্ছে সরকার

ছবি : সংগৃহীত

বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ শনাক্ত ও দেশে ফিরিয়ে আনাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মতো দেশের সঙ্গে সরকার যৌথভাবে কাজ করছে। এ কার্যক্রমে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট পেশাজীবীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। একই সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার পাশাপাশি বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় বাংলাদেশকে একটি দায়িত্বশীল ও সহযোগিতামূলক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করাও সরকারের অন্যতম লক্ষ্য।

তরুণদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, নতুন বাংলাদেশ গঠনের কাজে তাদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা, সততা ও দায়িত্ববোধকে সামনে রেখে দেশের পরিবর্তনের যাত্রায় তরুণ সমাজকে ভূমিকা রাখতে হবে।তরুণদের এ কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থনৈতিক সাফল্যের প্রকৃত ভিত্তি স্বচ্ছতার মধ্যে নিহিত। সততা ও স্বচ্ছতার মাধ্যমে পরিবর্তিত নতুন বাংলাদেশ গড়ার কাজে তরুণদের এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা শুধু ভবিষ্যতের জন্য অপেক্ষা করে না; বর্তমান সময়েই সঠিক বিচার-বিবেচনা, দায়িত্ববোধ ও দৃঢ় প্রত্যয়ের পরিচয় দিতে পারে।

তিনি বলেন, তরুণরা যেমন নিজেদের সংগঠিত করতে পারে, তেমনি দায়িত্বশীল পদধারীদের জবাবদিহির আওতায় আনতে পারে। সীমিত সম্পদ দিয়েও তরুণরা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম। তরুণদের উৎসাহিত ও স্বীকৃতি প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকাস্থ জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক, ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ বিভাগের প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।

Posted ৯:১১ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2371 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.