Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

করোনা উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হকের মৃত্যু

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২০

করোনা উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হকের মৃত্যু

করোনভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জুলাই (শুক্রবার) সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. নাজমুল ইসলাম জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১ জুলাই (বুধবার) বিকেলের দিকে এমএ হককে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

তিনি আরও জানান, এমএ হকের করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এখনও আসেনি। গত ৩০ জুন (মঙ্গলবার) নগরীর যতরপুরের বাসা থেকে এমএ হককে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এমএ হক সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিএনপির সমর্থনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2325 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.