Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ডা. জাফরুল্লাহর ফুসফুসে ৩ ধরনের জীবাণু

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২০

ডা. জাফরুল্লাহর ফুসফুসে ৩ ধরনের জীবাণু

ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে তিন ধরনের জীবাণুর সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছে তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্যের এ ট্রাস্টি বর্তমানে নিউমোনিয়াজনিত সমস্যায় ভুগছেন বলে জানানো হয়েছে।

২ জুলাই (বৃহস্পতিবার) রাতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মোস্তাফিজের বরাত দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার দুপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সিটি স্ক্যান করানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে। সিটি স্ক্যানের রিপোর্ট থেকেই বিষয়টি জানা যায় বলে উল্লেখ করা হয়েছে।

ডা. মামুন মোস্তাফিজ বলেন, আজ ডা. জাফরুল্লাহর সিটি স্ক্যান করা হয়। এতে দেখা যায়, তার ফুসফুসে মাল্টিপল লাং অ্যাবসেস (Multiple Lung Abscess) শনাক্ত হয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডা. মামুন মোস্তাফিজ আরো বলেন, আলহামদুলিল্লাহ, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার এখন ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেশবাসীর দোয়া প্রার্থী।

Posted ৮:৫১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2327 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.