বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অন্তর্বতীকালীন সরকারের কারও সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না : প্রেস সচিব

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

অন্তর্বতীকালীন সরকারের কারও সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, এই সরকারের কারও জন্য নিরাপদ প্রস্থান বা ‘সেফ এক্সিট’-এর কোনো প্রশ্নই ওঠে না। শুক্রবার (২৩ জানুয়ারি) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমাম বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, “আমরা এমন কোনো কাজ করিনি, যার জন্য শেখ হাসিনার মতো দেশ ছাড়ার পরিস্থিতি তৈরি হতে পারে। যারা এই প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশ্য নিয়েই আমার সন্দেহ আছে।” তিনি আরও বলেন, বাংলাদেশে জন্ম নিয়ে তিনি গর্বিত এবং দেশ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। “এই দেশেই থাকব, এই মাটিতেই কাজ করব। আল্লাহ রিজিকের মালিক- যে কাজ পাব, সেটাই করব,” যোগ করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বাউল সম্প্রদায়ের ভোটাররাও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন। তার মতে, কোনো ধরনের শঙ্কা থাকবে না এবং ধর্ম বিশ্বাস না থাকলেও প্রত্যেক নাগরিক নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বাউলশিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে প্রেস সচিব বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। ইতোমধ্যে পুলিশ মামলা করেছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং ভবিষ্যতেও এই ঐক্য বজায় থাকবে বলে তিনি আশা করেন। মতবিরোধ থাকলেও পারস্পরিক সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৬০টি মাজার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান।

গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তথ্য অধিকার আইন (আরটিআই) আরও সহজ ও কার্যকর করতে কিছু সংশোধনী আনা হয়েছে। কীভাবে তথ্য চাওয়া ও ব্যবহার করা হবে, রিপোর্টিংয়ের কাঠামো কেমন হবে এসব বিষয়ে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে বলে জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে শফিকুল আলম বলেন, সরকার ১৮ মাস ধরে দায়িত্ব পালন করছে। এই স্বল্প সময়ে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে যেসব বিষয় জরুরি ছিল, সেগুলোর ওপর সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করেছে। সময়ের সীমাবদ্ধতার কারণে সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2228 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.