বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আইআরজিসির নতুন কমান্ডার, কে এই আহমেদ ওয়াহিদি?

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

আইআরজিসির নতুন কমান্ডার, কে এই আহমেদ ওয়াহিদি?

আহমেদ ওয়াহিদি। ছবি : সংগৃহীত

ইতিহাসের ভয়াবহতম সংকটের মুখে দাঁড়িয়ে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব প্রায় পুরোপুরি নির্মূল হওয়ার পর এই ‘শিরশ্ছেদ’ হওয়া বাহিনীকে পুনরায় সংগঠিত করাই এখন ওয়াহিদির প্রধান চ্যালেঞ্জ। যুদ্ধে ইতোমধ্যে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ও একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় এই নিয়োগকে ইরানের টিকে থাকার লড়াই হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার।

আইআরজিসির প্রধানের পদটি বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক পদ হিসেবে বিবেচিত হচ্ছে। গত কয়েক বছরে এই পদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিয়মিত হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে- কাসেম সোলাইমানি ২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় নিহত হন। হোসেইন সালামি ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় নিহত হনন এবং মোহাম্মদ পাকপুর সালামির উত্তরসূরি হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম পর্বেই তিনি নিহত হন।

এমনকি খোদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই প্রাণ হারিয়েছেন। এই শূন্যতা পূরণে এখন আহমেদ ওয়াহিদিকে বেছে নেওয়া হয়েছে।

কে এই আহমেদ ওয়াহিদি?

আহমেদ ওয়াহিদি কেবল একজন সামরিক কমান্ডার নন, বরং একাধারে দক্ষ আমলা ও ধুরন্ধর রাজনীতিক। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য দিকগুলো হলো- ১৯৭০-এর দশকে আইআরজিসি প্রতিষ্ঠার সময় থেকেই তিনি এর সঙ্গে যুক্ত। ১৯৮৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি অভিজাত কুদস ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন (সোলাইমানির আগে)। তিনি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের অধীনে প্রতিরক্ষামন্ত্রী ও ইব্রাহিম রাইসির অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আশির দশকে ‘ইরান-কন্ট্রা’ কেলেঙ্কারির সময় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গোপন অস্ত্র চুক্তির আলোচনায় আহমেদ ওয়াহিদি জড়িত ছিলেন বলে জানা যায়।

ওয়াহিদির দীর্ঘ ক্যারিয়ার যেমন সফল, তেমনি বিতর্কেও ঘেরা। ১৯৯৪ সালে আর্জেন্টিনার ইহুদি কেন্দ্রে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে ইন্টারপোল তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে রেখেছিল। এছাড়া ২০২২ সালে মাহসা আমিনি হত্যার পর বিক্ষোভ দমনে কঠোর ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.