শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আওয়ামী লীগকে আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে : প্রেস সচিব

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগকে আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে : প্রেস সচিব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান প্রেস সচিব।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, ‘বিএএল, তাদের সমর্থক এবং তাদের গণহত্যাকারী নেতা মনে হয় ভাবছে, আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবর ফিরে আসছে। তারা কল্পনা করছে, প্রকাশ্য দিবালোকে এক ডজন লোককে হত্যার পর রাস্তা দখলের জন্য হাজার হাজার দুর্বৃত্তের দলকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাবে। দুঃখিত—এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যেকোনো বিক্ষোভের প্রচেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে।’

শফিকুল আলম আরও বলেন, ‘জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নেবে না। আর মনে রেখো—এটা ২৮ অক্টোবর, ২০০৬ নয়। এটা জুলাই চিরন্তন।’

Posted ৪:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.