বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধই থাকবে : মির্জা ফখরুল

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধই থাকবে : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে এবং তা বন্ধই থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।

বুধবার (১৯ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের হঠাৎ উপস্থিতির চেষ্টা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। তবে এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না।

রাজনীতি ও গণতন্ত্রের স্বাভাবিক গতির ওপর জোর দিয়ে তিনি বলেন, আমি মনে করি রাজনীতিকে চলতে দিন (লেট পলিটিকস মুভ ইন ইটস ওন ওয়ে), গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দিন। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতি বা গণতন্ত্রের পথ বন্ধ করে দেওয়া ঠিক নয়। এদের কাজ করতে দেওয়া উচিত।

বিএনপি মহাসচিব আরও বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; তাই তা বন্ধ আছে এবং বন্ধই থাকবে। বাকি রাজনৈতিক দলগুলো যারা আছে, তারা কাজ করবে এবং করছেও। জনগণ আওয়ামী লীগকে আর চায় না মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আওয়ামী লীগ তো কিছু কিছু কাজ করার চেষ্টা করবেই। তারা সেটা করছেও। কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। কারণ, দেশের জনগণ তাদের একদম প্রত্যাখ্যান করে দিয়েছে।

Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2226 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.