শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আন্তর্জাতিক প্রোপাগান্ডা রোধে বিএনপির নেতা–কর্মীদের কাজ করার তাগিদ মির্জা ফখরুলের

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক প্রোপাগান্ডা রোধে বিএনপির নেতা–কর্মীদের কাজ করার তাগিদ মির্জা ফখরুলের

লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তা প্রতিরোধে বিএনপির নেতা–কর্মীদের সাইবার জগতে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন শুধু স্লোগান দেওয়ার রাজনীতি নয়, এখন তথ্যপ্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে।

যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় মির্জা ফখরুল এ কথা বলেন। গতকাল মঙ্গলবার লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মির্জা ফখরুল বলেন, ‘গত ৫ আগস্টের পর ভারত থেকে প্রচার করা হলো যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে। মুহূর্তে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। কিন্তু এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপির নেতা–কর্মীরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেননি বলে আমি মনে করি।’

মির্জা ফখরুল বলেন, ‘যুক্তরাজ্যের পার্লামেন্টে চারজন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন। তার মানে, আমরা এখানে ব্যর্থ হয়েছি। আমরা সঠিক চিত্রটা তাদের কাছে পৌঁছাতে পারিনি। এই জায়গাটায় আমাদের সজাগ ও সতর্ক হতে হবে।’

যুক্তরাজ্য বিএনপিকে একটি স্যোশাল মিডিয়া সেল গঠন করার পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে তথ্যপ্রযুক্তিতে পারদর্শী অনেকে আছেন, যাঁরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিএনপি ও বাংলাদেশকে সাহায্য করতে চান। তাঁদের সঙ্গে যোগসাজশ করে আপনাদের সাইবার জগতের যুদ্ধ জোরালো করতে হবে। রাষ্ট্রব্যবস্থা ও কাঠামোর পরিবর্তনের জন্য আমরা ৩১ দফা দিয়েছি। এই ৩১ দফা একটা ম্যাগনাকার্টা। এটা হচ্ছে নতুন সৃষ্টি নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা রোডম্যাপ। সবার কাছে এই ৩১ দফা তুলে ধরার আহ্বান জানাচ্ছি।’

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সভায় সভাপতিত্ব করেন। দলের সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন। মতবিনিময় সভায় যুক্তরাজ্যের প্রতিটি শহর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.